চীনা শিশুর হাত ও পায়ে আঙ্গুল ৩১টি!

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৬, ১৯:৫১আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:৫১

চীনে হাত ও পায়ে ৩১টি আঙ্গুলওয়ালা এক শিশুর খোঁজ পাওয়া গেছে। শিশুটির হাতের তালু থাকলেও নেই দুই হাতের বুড়ো আঙ্গুল। শিশুটির হাতে রয়েছে ১৫টি ও পায়ে আছে ১৬টি আঙ্গুল। শিশুটির বাবা-মা অপারেশন করে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছেন।

হুনান প্রদেশের পিংজিয়াং এলাকায় হং হং নামের শিশুটির জন্ম হয় জানুয়ারিতে। বর্তমানে তার বয়স মাত্র চার মাস।

আরও পড়ুন: ইরাকে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান, আইএসকে দায়ী করছে জাতিসংঘ

চিকিৎসকরা জানিয়েছেন,  শিশুটি পলিডেকটাইলিজমে আক্রান্ত। এ অবস্থার কারণে মানুষ, কুকুর ও বিড়ালের হাত ও পায়ে অতিরিক্ত আঙ্গুল দেখা যায়।  ১ হাজার শিশুদের মধ্যে এ ধরনের ঘটনা মাত্র একটি ঘটতে পারে। বেশিরভাগ সময়েই অপারেশন করে অতিরিক্ত আঙ্গুল কেটে ফেলা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, শিশুটির মাও পলিডেকটাইলিজমে আক্রান্ত। মায়ের হাত ও পায়ে রয়েছে ছয়টি করে আঙ্গুল। শিশুটি গর্ভে আসার পরই বাবা-মা আশঙ্কা করেছিলেন এমন ঘটতে পারে।

শিশুটির বাবা জো চেংলিন জানান, অপারেশন করার জন্য হং হংয়ের বয়স খুব কম। এ অবস্থায় শিশুটির চিকিৎসা কিভাবে করা যায় তার জন্য চিকিৎসকদের পরামর্শ চেয়েছেন তিনি। এছাড়া অপারেশন করার জন্য অর্থ সঞ্চয়ের উদ্যোগও নিয়েছেন তারা।

আরও পড়ুন: মুখ খুললেন পানামা পেপারস ফাঁসকারী, বিবৃতিতে জানালেন ফাঁসের কারণ

তিনি আরও জানান, অপারেশনে প্রায় ৩০ হাজার ডলার খরচ হবে। এজন্য তারা ইন্টারনেটে অর্থ সহযোগিতা চেয়েছেন। এ পর্যন্ত অনলাইনে তারা ৬ হাজার ডলার সহযোগিতা পেয়েছেন। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী