সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে অন্তত ৫২ জন নিহত

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৬, ১৫:৪২আপডেট : ০৮ মে ২০১৬, ১৫:৪২
image

আফগানিস্তানের গজনি প্রদেশের ম্যাপ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারকে রাজধানী কাবুলের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি প্রধান সড়কে দুটি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষের পর তিনটি যানেই আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় আহতদেরকে গজনি প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা হয়েছে। পরে গাড়িগুলোর আগুন নেভাতে ও জীবিতদের উদ্ধার করতে স্থানীয় লোকজন সহায়তা করেছেন বলেও জানান তিনি।
পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়েদ সালানগি বিবিসিকে বলেন, ওই দুটি বাসে সর্বমোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে নথিপত্রে দেখা গেছে।
উল্লেখ্য, আফগানিস্তানের রাস্তা-ঘাটগুলো ভঙ্গুর ও খারাপ হওয়ায় এবং ট্রাফিক আইন জোরালোভাবে কার্যকর না করায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সূত্র: বিবিসি

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম