ইংল্যান্ডে খ্রিস্টানরাই সংখ্যালঘু!

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৩:১৭ আপডেট : ২৫ মে ২০১৬, ১৩:১৭
image

ফাঁকা একটি চার্চ ইংল্যাণ্ড এবং ওয়েসলে খ্রিস্টানরা  সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অবিশ্বাসী কিংবা নাস্তিক।  ২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপে উঠে এসেছে এই তথ্য। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে এখন নাস্তিক বা কোন ধর্মের অনুসারী নন এমন মানুষ ৪৮ দশমিক পাঁচ শতাংশ। ২০১১ সালের জরিপে এই সংখ্যা ছিল ২৫ শতাংশ। তখনও পর্যন্ত ইংল্যাণ্ড ও ওয়েলসে খ্রীষ্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ।
এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও ৫২ শতাংশ মানুষ বলেছেন তারা মোটেই ধার্মিক নন।
জরিপের তথ্য অনুযায়ী, একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে।
সেন্ট মেরি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভান্ট বলেন, ব্রিটেনে জনসংখ্যার অনুপাতে নাস্তিকদের সংখ্যা স্পষ্টতই বাড়ছে।
স্টিফেন বুলিভান্ট বলেন, যারা জরিপে নিজেদের নাস্তিক বলে চিহ্ণিত করছেন, তাদের অনেকেই কিন্ত ধর্মবিশ্বাসী হিসেবেই বেড়ে উঠেছেন। স্টিফেন বুলিভান্ট জানান, কেন তারা এখন ধর্ম পরিত্যাগ করেছেন সেটা তার কাছেও একটা বড় প্রশ্ন। সূত্র: গার্ডিয়ান
/বিএ/

সম্পর্কিত
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
যুক্তরাজ্যে শরতের সোনালি দিনে ঘুরে দেখুন এসব মনোরম স্থান
মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি, ৫ জন আটক
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!