দিল্লিতে ফের আটক কানহাইয়া কুমার

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১২:২১আপডেট : ১১ জুন ২০১৬, ১২:২১
image

কানহাইয়া কুমার পাটনা আর্টস কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করার সময় আবারও আটক হলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শুক্রবার বিহার ভবন থেকে কানহাইয়াসহ আরও ৪২ জনকে আটক করে দিল্লি পুলিশ। তবে তাদের গ্রেফতার করা হবে কিনা তা জানানো হয়নি।
পাটনা কলেজের শিক্ষার্ধীদের ওপর ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার জেএনইউ-এর অন্য শিক্ষার্থীরাসহ এক বিক্ষোভে অংশ নেন কানহাইয়া। তারা পাটনা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন এবং চলমান পরীক্ষাগুলো বাতিল করে নতুন করে শুরু করার দাবি জানান।
কানহাইয়ার অভিযোগ, বিহারের শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষার্থীদের দাবিগুলোকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।  
পরে কানহাইয়াসহ ৪২ জনকে আটক করা হয়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন দিল্লির হাইকোর্ট। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/

সম্পর্কিত
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি