যেভাবে নির্বাচিত হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৮:০৮আপডেট : ২৪ জুন ২০১৬, ১৯:০৩

ব্রেক্সিটের পক্ষে গণরায়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে ক্যামেরনের পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় ভিত্তিতেই নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার ইউকে।

আগামী অক্টোবরের শুরুতে কনজারভেটিভ পার্টির দলীয় সম্মেলনে একজন নতুন নেতা বেছে নেওয়া হবে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ নতুন নেতাই ক্যামেরনের স্থলাভিষিক্ত হবেন।

গণভোটে ব্রেক্সিটপন্থীদের জয়ের পর লন্ডনের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ‘আমি মনে করি না পরবর্তী গন্তব্যে দেশকে নিয়ে যেতে চালকের ভূমিকায় থাকা আমার জন্য ঠিক হবে।’ পরবর্তী কয়েক মাস অবশ্য দেশের হাল শক্ত করে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন ক্যামেরন।

ডেভিড ক্যামেরন

গণভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ছিলাম। তবে ব্রিটিশ জনগণ না থাকার পক্ষে রায় দিয়েছেন। জনতার রায়ই চূড়ান্ত।’

এদিকে ব্রেক্সিটের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রিটেনের ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টি (ইউকিপ)। দলটির নেতা নাইজেল ফরাজ মন্তব্য করেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়ায় এখন দেশটিতে ‘ব্রেক্সিট সরকার’ থাকা উচিত। গণভোটের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।’

পার্লামেন্ট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের ব্রেক্সিট সরকার দরকার। আমরা একটি ব্যর্থ রাজনৈতিক ইউনিয়ন পেছনে ফেলে এসেছি।’ সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী