গুলশান হামলাকে ‘ক্ষমার অযোগ্য সন্ত্রাস’ বললেন শিনজো আবে

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ১০:২৭আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১০:২৮
image

গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। হামলার নিন্দা জানিয়ে তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

রবিবার (৩ জুলাই) শিনজো আবে বলেন, ‘জাইকা কর্মীদের হত্যা ক্ষমার অযোগ্য। এ ঘটনা গভীর বেদনাদায়ক। নিহতরা কি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়েছিলেন, তা ভাবলেও আমি নির্বাক হয়ে যায়। এটা একটি ক্ষমার অযোগ্য সন্ত্রাস।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত ক্ষুব্ধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমাদের এমন সন্ত্রাসের শক্ত জবাব দিতে হবে।’  

গুলশান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন সাতজন জাপানি। দু’জন নারী ও পাঁচজন পুরুষ। তারা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-তে কর্মরত ছিলেন। জানা গেছে, মেট্রোরেল নির্মাণের কাজের সঙ্গে তারা জড়িত ছিলেন। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নিহত জাপানিদের ছবি ও তাদের সঙ্গে থাকা জিনিসপত্রের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি, যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হন বলে জানানো হয়।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য জাপান টাইমস।

/এসএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান