চীন সীমান্তে ভারতের ১০০ ট্যাংক মোতায়েন, বাড়বে সেনা উপস্থিতিও!

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১৬:১৫আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:২২
image

চীন সংলগ্ন সীমান্তে ভারতের ট্যাংক মোতায়েন চীন সংলগ্ন পূর্বাঞ্চলীয় লাদাখ সীমান্তে ১০০ ট্যাংক মোতায়েন করেছে ভারত।  শিগগিরই সেখানে আরও ট্যাংক মোতায়েন করা হবে। পাশাপাশি সেনা উপস্থিতির সংখ্যাও বাড়ানো হবে সেখানে। ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তা ও কৌশলগত কারণ দেখিয়ে ট্যাংকগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা জানায়নি সংবাদমাধ্যমটি।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সালের ইন্দো চীন যুদ্ধের সময় লাদাখ সীমান্তে সীমিত সংখ্যক ট্যাংক মোতায়েন করেছিল ভারত। ওই যুদ্ধে হেরে যাওয়ার পর ট্যাংকগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও লাদাখ সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। গত ৬ থেকে ৮ মাস ধরে ওই এলাকায় টিপু সুলতান, মহারানা প্রতাপ ও আওরঙ্গজেব নামের তিনটি ট্যাংক মোতায়েন ছিল। এবার তার সঙ্গে যোগ হলো আরও ১০০ ট্যাংক।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভি’কে বলেন, লাদাখ উপত্যকার সুবিশাল এলাকাজুড়ে অবস্থান করবে ওই সামরিক যানগুলো। পাশাপাশি চীন সীমান্তবর্তী এলাকায় সেনা ‌উপস্থিতি আরও বাড়ানো হবে।’

তবে ট্যাংক ইউনিটের কমান্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা বিজয় দালালের মতে, এতো উঁচুতে ট্যাংক মোতায়েন রাখাটা সহজ কাজ নয়। এনডিটিভি’কে তিনি বলেন, ‘পাহাড়ি এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় এবং তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় সেখানে ট্যাংক পরিচালনা করা সহজ নয়। ওই ট্যাংকগুলোকে সচল রাখতে সেনাবাহিনী স্পেশাল লুব্রিকান্ট ও জ্বালানি ব্যবহার করে থাকে। তাছাড়া প্রতি রাতে অন্তত দুইবার ইঞ্জিনগুলো পরীক্ষা করা হয়’।

তবে বিজয় দালালের দাবি, লাদাখের মত পাহাড়ি অঞ্চলে ট্যাংক পরিচালনার কাজ কঠিন হলেও সেনাবাহিনী ওই চ্যালেঞ্জ মোকোবেলা করতে সক্ষম। চীনা সীমান্ত এলাকায় তিনটি ট্যাংককে যে কোনও হামলা মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম