‘টপ টেন ক্রিমিনাল তালিকা’য় মোদি, গুগলের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১২:৩৮আপডেট : ২১ জুলাই ২০১৬, ১২:৩৮
image

‘টপ টেন ক্রিমিনাল তালিকা’য় মোদি, গুগলের বিরুদ্ধে মামলা গুগলে ‘টপ টেন ক্রিমিনাল’ লিখে সার্চ দিন। অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ নিয়ে গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্থাটিকে দেওয়া হয়েছে আইনি নোটিশ।
উল্লেখ্য, গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্টস নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন ‘নিগার হাউস’ বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি! এবারের ঘটনার পরগুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দেয় আদালত।
লখনউ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অগস্ট।
অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগ্‌ল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। ভুল শুধরে নেওয়ার অনুরোধ জানিয়ে তাদের চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু কেউই কর্ণপাত করেননি। চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
কিন্তু পুলিশও তাঁর লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
/বিএ/

সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম