‘পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় অভিযান’-এর ভিডিও ফাঁস

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৩

‘পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় অভিযান’-এর ভিডিও ফাঁস নাগরিক সাংবাদিকতাভিত্তিক এক স্বনামধন্য ওয়েবসাইট লাইভ লিক তাদের ওয়েবসাইটে ‘জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বাহিনীর হামলা’র ভিডিও 'ফাঁস' করেছে। ভারতীয় সেনাদের অভিযানে দুই পাকিস্তানি সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করলেও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই হামলা চালানোর ভারতীয় দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত কোনও হামলা চালালে একই কায়দায় হামলা চালিয়ে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ডনের খবরে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই দেশের সেনাদের মধ্যে এ গোলাগুলির সূত্রপাত হয়। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ গোলাগুলি অব্যাহত থাকে।
উল্লেখ্য, সম্প্রতি উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে। উরি সেনাঘাঁটিতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে।

ভারত বলছে, তারা ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ওই অভিযান চালিয়েছে। অভিযানকে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইক দাবি করে ভারত এই হামলার বৈধতা আদায়ের চেষ্টা করছে। কেবল তাই নয়। শীর্ষ ভারতীয় সামরিক সূত্রকে উদ্ধৃত করে ভারত যা বলছে, সেই ভাষ্যে নিহত দুই পাকিস্তানি সেনাকে প্রকারন্তরে সন্ত্রাসীদের সহযোগী বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে সামরিক অভিযানবিষয়ক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, ‘কিছু সন্ত্রাসী দল লাইন অব কন্ট্রোলে আস্তানা গড়ে সেখানে অবস্থান করছিল। ভারতীয় সেনাবাহিনী গতরাতে সেখানে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী ও তাদের সহযোগীরা হতাহত হয়েছে।’

ভারত সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইকস’ চালানোর কথা বলে হামলার বৈধতা আদায়ের চেষ্টা করলেও তা মানছে না পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নয়, আন্তঃ সীমান্ত গোলাগুলিতে তাদের দুই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। তাছাড়া পাকিস্তানি ভূখণ্ডে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে একই ধরনের জবাব দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তান।  ‘সার্জিক্যাল স্ট্রাইকস’এর দাবিকে ভিত্তিহীন দাবি করেছে তারা।

তবে লাইভ লিকের এই ভিডিও ভিন্ন কথা বলছে। এতে ভারতীয় বাহিনীকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেতে দেখা যাচ্ছে। 
ভিডিও: 


সূত্র: লাইভ লিক

/বিএ/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান