কাশ্মিরের নিয়ন্ত্ররেখায় ফের বন্দুকযুদ্ধ, নিহত সাত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

কাশ্মিরের নিয়ন্ত্ররেখায় ফের বন্দুকযুদ্ধ, নিহত সাত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে ফের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাতজন। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং তিনজন ভারতীয় সীমান্তরক্ষী। এছাড়া ভারতীয় ভূখণ্ডে একজন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে দেশটির তিন সীমান্তরক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিহতরা হচ্ছেন নায়েক গোলাম রসুল, নায়েক ইমরান জাফর ও সিপাহী ইমরান বখশ।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া এএফফি-কে বলেন, “জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান।”

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভিমবার জেলার থুব সেক্টরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রায়ই গুলিবিনিময়ের ঘটনা ঘটছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার পর থেকে কাশ্মির নিয়ে দুই দেশের বিদ্যামন উত্তেজনা তীব্রতায় রূপ নেয়। উরি হামলার কয়েকদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে ভারত। সূত্র: আল জাজিরা, ডন।

/এমপি/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের