যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৫:১৮আপডেট : ০৯ জুন ২০১৭, ১৫:২০
image

যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ

ব্রেক্সিট আলোচনা পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।  ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে থেরেসা মে’র একক সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এ নিয়ে তাদের মধ্যে বেশ শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিটের বিষয়টি আবারও ঝুলে যেতে পারে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের জার্মান সদস্য গুয়েনতার অতিংগার বলেন, তারা এখনও জানেন না ১৯ জুনের পূর্বনির্ধারিত বৈঠক হবে কিনা। এছাড়া কোনও নেতা শক্ত অবস্থানে না থাকলে তার সঙ্গে আলোচনা ফলপ্রসূ নাও হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি সরকার চাই যারা তৎক্ষণাত পদক্ষেপ নিতে পারবে। দুর্বল সরকার হলে দুইপক্ষের নেতিবাচক প্রভাব পড়বে।’

ইইউর ফরাসি নেতা পিয়েরে মোসোভিসি বলেছেন, ‘এই ফলাফল অবশ্যই আলোচনায় প্রভাব ফেলবে। তবে ব্রিটেন কোনভাবেই ইইউতে থাকতে চাইবে না আর। ইউরোপ রেডিও ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ব্রেক্সিট গত সরকারের পার্লামেন্টেই পাস হয়ে গিয়েছিলো। তাই ২০১৯ সালে ব্রেক্সিট হবেই।

ফিনল্যান্ডের সাবেক প্রিমিয়ার আলেক্সান্ডার স্টাব এক টুইটে বলেন, ‘হয়তো আমাদের ব্রেক্সিট নিয়ে আলোচনায় বিরতি নিতে হবে। সবাইকে এক হতে হবে আবার।’

যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ

গত বছর ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন মে। তবে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর যখন তিনি দায়িত্ব নেন, তখন ব্রেক্সিটের পক্ষে কথা বলতে থাকেন। এরপর তিনি নিজের সমর্থন শক্ত করতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নেও সবাই এর প্রশংসা করে। তারাও চাইছিলেন মে’র অবস্থান আরও শক্ত হোক। ইইউ পার্লামেন্টের জার্মান কনজারভেটিভ সদস্য এলমার ব্রক বলেন, ইউরোপীয়ারা মে’র এই সংখ্যাগরিষ্ঠতা হারানোয় হতাশ হয়ে পড়বে। তিনি বলেন, ‘এখন কোন প্রধানমন্ত্রী শক্তভাবে মতামত প্রকাশ করতে পারবে না। ফলে এখন আলোচনা করা কঠিন।’

অনেক ইউরোপীয় নেতাই বলেছিলেন ব্রিটেন হওয়া ইইউ ছাড়া সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তবে তাদের বেশিরভাগই এখন মনে করে খুব দ্রুতই ব্রিটেন বের হয়ে যাবে। এটা থামানোর জন্য অন্য সদস্যদেশগুলোর অনুমতির প্রয়োজন হবে।

/এমএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম