ফরহাদ মজহার নিজেই অপহরণকারীদের মুক্তিপণের টোপ দিয়েছিলেন?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১২:৪৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৩:২৪
image

সম্প্রতি ‘নিখোঁজ’ হওয়ার পর ‘পুলিশের হাতে উদ্ধার’ হওয়া কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার দাবি করেছেন, অপহৃত হওয়ার পর তিনি নিজেই অপহরণকারীদের মুক্তিপণ দিতে চেয়েছিলেন, যেন তিনি এ বিষয়ে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।  মজহারের দাবি অনুযায়ী, স্ত্রীর সঙ্গে কথা বললে সেল ফোনের নেটওয়ার্ক দিয়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারবে বলে মনে করেছিলেন তিনি। তবে কয়েকবার স্ত্রীর সঙ্গে কথা হওয়ার পরও কেন পুলিশ খুলনা পৌঁছার আগে মাইক্রোবাসটিকে আটক করতে পারল না; তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সমাজকর্মী মজহার। 
মেয়ে ও স্ত্রীর সঙ্গে মজহার

ফরহাদ মজহার দাবি করেন, তিনি অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন, যেন তাকে তার স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়। দাবি অনুযায়ী তিনি ভেবেছিলেন, স্ত্রীর সঙ্গে কথা বললে সেল ফোনের নেটওয়ার্ক দিয়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারবে। ‘এই বিষয়ে তারা আমাকে ফোন ব্যবহার করতে দেয় এবং কয়েকবার আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি।’ গার্ডিয়ানকে বলেছেন তিনি।
কবি ও প্রাবন্ধিক মাজহার ঘটনার পর প্রথমবারের মতো বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন ‘অপহরণকারীরা সাধারণ পোশাকে ছিল। আমি জানি না তারা কারা বা কোন দলের সদস্য। বন্দি অবস্থায় আমি বেশ কয়েকবার আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমাকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা ছেড়ে আসার পর পুলিশ চাইলে আমার অবস্থান শনাক্ত করতে পারত। এখন এসে আমি অবাক হয়েছি কেন পুলিশ খুলনা পৌঁছার আগেই মাইক্রোবাসটিকে আটক করতে পারল না।’
আরও পড়ুন: যা ঘটেছে তা প্রকাশ করতে ভীত নই: গার্ডিয়ানকে ফরহাদ মজহার

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম