বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি: সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০১:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০২:৩৯

দ্রিস ওবাকির স্পেনের বার্সেলোনার লাস রামব্লাস পর্যটন এলাকায় পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩জন নিহতের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করেছে বার্সেলোনা পুলিশ। তারা বলছে, সন্দেহভাজন এই তরুণের নাম দ্রিস ওবাকির। সে মরক্কো বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।

এছাড়া, বৃহস্পতিবারের লাস রামব্লাসের এই ঘটনার পরপর শহরের একটি বারে দুই অস্ত্রধারী আত্মগোপন করেছে বলে যে খবর বেরিয়েছিল, পুলিশ তা প্রত্যাখ্যান করেছে।

পুলিশ বলছে, দ্রিস ওবাকির হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়েছিল। তবে তার সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

ঘটনার পর পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে তারা একজনকে আটক করেছে। তবে সে ভ্যানটির চালক কিনা, সে সম্পর্কে কিছু বলা হয়নি। স্পেনের সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় একটি সাদা রঙের ফিয়াট গাড়ি ব্যবহার করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পর এর চালক পালিয়ে যায়। গাড়িটি শহর থেকেই ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে।  

এদিকে, স্পেনের সংবাদমাধ্যমগুলো বলছে, ভিড়ের মধ্যে ভ্যান উঠিয়ে হতাহতের ঘটনার পর পুলিশের গুলিতে আরেক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। শহরের বাইরে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। খবর: বিবিসি।

/এএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান