রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৭

মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের ফলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল হুসেইন। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জাতিসংঘের

জেইদ রা’দ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত অব্যাহতভাবে উন্মুক্ত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানাচ্ছি,  রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতার জন্য।

ভাষণে মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ইস্যুতে সরকারের গঠনমূলক সহযোগিতার  প্রশংসা এবং বিভিন্ন ইস্যুতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন।

জেইদ রা’দ ভারতে থাকা ৪০ হাজার রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে তার সমালোচনা করেছেন।

জেইদ রা’দ আল হুসেইন বলেন, জাতিসংঘের তদন্তকারীদের রাখাইন রাজ্যে ঢুকতে না দেয়ায় সেখানকার পরিস্থিতি পুরোপুরি নির্ণয় করা যাচ্ছে না। কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে পাঠ্য বইয়ের জন্য 'জাতিগত নিধনের' উদাহরণ হয়ে থাকবে।

মানবাধিকার কমিশনের প্রধান বলেন, এই অভিযান স্পষ্টতই ভয়াবহ এবং তা আন্তর্জাতিক নীতি মৌলিক ভিত্তির লঙ্ঘন।  আমরা অনেক খবর পেয়েছি এবং স্যাটেলাইট ছবিতে দেখা গেছে নিরাপত্তাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দিচ্ছে, একের পর বিচারবহির্ভূতভাবে হত্যা করছে। এমনকি পলায়নরত বেসামরিক নাগরিকদের গুলি করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে সেনা অভিযান শুরুর কয়েক দিনের মাথায় 'বিদ্রোহী রোহিঙ্গা'রা ২৪টি পুলিশ চেকপোস্টে বিদ্রোহীদের সমন্বিত হামলায় অন্তত ১০৪ জন নিহত হওয়ার কথা জানিয়ে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার করে সরকার। সেনা অভিযানের মুখে রোহিঙ্গারা শরণার্থী হয়ে তারা ছুটছে বাংলাদেশ সীমান্তে। এ পর্যন্ত মিয়ানমার থেকে প্রায় তিনলাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে। এতো অল্প সময়ে এই বিরাট সংখ্যক রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করায় বাংলাদেশে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে  জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর মিয়ানমারের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালানোর অভিযোগ তুলেছিল। ওই সময় জেইদ রা’দ মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করেছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম