বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৬:৪৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৮:৩১
image

বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে বাংলাদেশি আরোহী ৩২ জন, জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। আর নেপালের হিমালয়ান টাইমস দাবি করেছে, বিমানের  ৩৩ আরোহী তাদের দেশের নাগরিক। এছাড়া ওই বিমানটিতে একজন মালদ্বীপের নাগরিক ও একজন চীনের নাগরিক ছিলেন। ৮ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের বিমান কতৃপক্ষ। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিএস ২১১ নামের ফ্লাইটটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে যাত্রীদের পাশাপাশি ৪ ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিল। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশকিছু মরদেহও উদ্ধার করা হয়েছে। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অন্তত ৫০ জন নিহত হওয়ার শঙ্কা জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ , ২৭ জন নারী ও দুইজন শিশু ছিলেন। ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। ত্রিভূবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, ২৫ জনকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই ৭ জনকে মৃত ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশকিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভারতীয় একটি সম্প্রচারমাধ্যমকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি বলছে, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান