মারা গেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। দুই মেয়াদে দায়িত্ব পালন করা এই প্রেসিডেন্টের আমলেই ফ্রান্সে চালু হয়েছে ইউরোপের একক মুদ্রা ইউরো। তার সময়ে আরও এক সংস্কারের অংশ হিসেবে প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে আছেন বলে মনে করেন অনেকে।  ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক

১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন জ্যাক শিরাক। পড়াশোনা শেষ করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতার শীর্ষে আরোহন করেন। প্রথমবার ১৯৯৫ সালে এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০০৭ সাল পর্যন্ত টানা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর আগে প্রায় ১৮ বছর রাজধানী প্যারিসের মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি। ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। 

গত কয়েক বছর ধরে স্মৃতি হারানোর সমস্যায় ভুগছিলেন ফ্রান্সের এই সাবেক প্রেসিডেন্ট। দায়িত্ব পালনের সময় একবার ছোটখাটো স্ট্রোক ও আলঝেইমারে ভোগার সঙ্গে এই স্মৃতি হারানোর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়।

বৃহস্পতিবার জ্যাক শিরাকের মৃত্যুর ঘোষণা দেন তার জামাতা ফেডেরিক সালাত বারুয়াক্স। ফরাসি বার্তা সংস্থা এফপিকে জানান, আজ সকালে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিতে মৃত্যুবরণ করেন জ্যাক শিরাক।

 

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি