আইএসের তেল কিনছে সিরিয়া!

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৫, ১৯:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০৩:২১

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পাঁচশ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের তেল ব্যবসা রয়েছে; দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক ট্রেজারি কর্মকর্তা। ওই কর্মকর্তার দাবি, আইএসের এ তেলের প্রাথমিক ক্রেতা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার। শুক্রবার বিবিসির খবরে এ তথ্য জানা গেছে। আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট

অ্যাডাম সুবিন নামের যুক্তরাষ্ট্রের ওই ট্রেজারি কর্মকর্তা দাবি করেছেন,ওই অঞ্চলে যুদ্ধ চলার মধ্যেও এ তেল ব্যবসা চলছে। আইএস দখলকৃত এলাকার ব্যাংকগুলো থেকে প্রায় ১ বিলিয়ন ডলার লুট করেছে।

যুক্তরাষ্টের নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে প্রায় এক বছর ধরে আইএস ও এর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে।  বৃহস্পতিবার পেন্টাগন কর্মকর্তারা আইএস এর অর্থ বিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে সুবিন বলেন, ‘তারা একে অপরকে হত্যার চেষ্টা করলেও তাদের মধ্যে মিলিয়ন ডলারের বাণিজ্য চলছে।’ আইএসকে নিষ্ক্রিয় করতে সংগঠনটির অর্থের প্রবাহ বন্ধ করা মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি অন্যতম কৌশল বলে দাবি করেন সুবিন।

সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসের তেলক্ষেত্র,শোধনাগার ও ট্যাংকারে হামলা বৃদ্ধি করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা পরামর্শক সংস্থা আইএইচএস-এর তথ্য অনুসারে প্রতি মাসের তেল বিক্রি করে আইএস প্রায় ৮০ মিলিয়ন ডলার আয় করে।  আইএসের অন্যান্য অর্থের উৎসের মধ্যে রয়েছে কর,মাদক ও প্রাচীন সামগ্রী পাচার, ডাকাতি,অপহরণ ও বিদ্যুত বিক্রি।

এর আগে গত মাসে রাশিয়া দাবি করেছিল,আইএসের কাছ থেকে তেল কিনছে তুরস্ক। যদিও তুরস্ক রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

/এএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম