চোখের মধ্যেও কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে করোনা: গবেষণা

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ১৪:২১ আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:২৬
image

ইতালির গবেষকরা দাবি করেছেন, কারও চোখের মধ্যেও আস্তানা গাঁড়তে পারে নতুন করোনাভাইরাস কোভিড-১৯। সেখানে টিকে থাকতে পারে কয়েক সপ্তাহ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, নতুন এই গবেষণা করোনাভাইরাস নিয়ে নতুন আলোচনার পাটাতন তৈরি করলো।

চোখের মধ্যেও কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে করোনা: গবেষণা

৬৫ বছর বয়সী এক নারীর সংক্রমণ বিশ্লেষণ করতে গিয়ে তার চোখে করোনাভাইাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছেন ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশনাল ডিজিজেস এর বিজ্ঞানীরা। ওই নারী চীনের উহান থেকে ইতালিতে ফিরে সুস্থই ছিলেন। তার মধ্যে কোনো উপসর্গ ছিল না। কয়েক সপ্তাহ পর ওই নারীর চোখে প্রদাহ (কনজাংটিভাইটিস) শুরু হয়। তখন রক্তাক্ত হয়ে ওঠা চোখে জ্বলুনি নিয়ে তিনি যান হাসপাতালে। চিকিৎসক তার চোখের জল পরীক্ষার উদ্যোগ নেন। বিজ্ঞানীরা ওই নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করেন।

বিষ্ময়করভাবে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, ওই নারীর চোখে অন্তত ২১ দিন ধরে  করোনাভাইরাসের উপস্থিতি ছিল। ইতালির গবেষকরা বলছেন, তার মানে ওই নারীর চোখের জল রোগ ছড়ানোর সম্ভাব্য একটি উৎস। এজন্য সংক্রমণ এড়াতে হাত দিয়ে চোখ, মুখ, নাক স্পর্শ না করার যে কথাটি আগে থেকে বলা হচ্ছে, তা আরও জোর দিয়ে বলছেন ইতালির এই গবেষকরা।

খুব বেশি রোগী না হলেও ইতালিতে করোনাভাইরাসের কিছু রোগীর অন্য লক্ষণের সঙ্গে চোখের প্রদাহের বিষয়টি চিহ্নিত করেছেন চিকিৎসকরা। তাই যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের এই সময়ে চশমায় ফেরত যাওয়ার পরামর্ধ দেওয়া হচ্ছে। পাশাপাশি চক্ষু চিকিৎসকদেরও তাদের রোগীর ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ