এবার ড. ফাউচিকে একহাত নিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ১১:১৮আপডেট : ১৪ মে ২০২০, ১১:৩০

এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস লকডাউন শিগগিরই শিথিলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানীর দেওয়া সতর্ক বার্তাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। স্কুল খুলে দেওয়া নিয়ে ফাউচির সতর্কতা ঘিরে বিশেষ অসন্তোষের কথা জানান তিনি। বুধবার হোয়াইট হোউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ফাউচি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেটে আইনপ্রণেতাদের এক শুনানি অংশ নেন হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের অন্যতম এই সদস্য। ওই শুনানিতে তিনি বলেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে যুক্তরাষ্ট্রকে ‘গুরুতর পরিণতি'ভোগ করতে হতে পারে। টিকা আবিষ্কারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কুল খুলে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

ফাউচির হুঁশিয়ারির বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার ট্রাম্প বলেন, ‘দেখুন তিনি সমীকরণের সব দিক নিয়েই খেলতে চাইছেন। ট্রাম্প বলেন, ‘তার উত্তরে আমি সত্যিই বিস্মিত হয়েছি, কারণ আপনারা জানেন, এটা আমার কাছে অগ্রহণযোগ্য উত্তর, বিশেষ করে যখন এটা স্কুলের প্রশ্ন।’ ট্রাম্প বলেন, ‘কেবলমাত্র একটি বিষয় গ্রহণযোগ্য হতে পারে তা হলো বয়স্ক শিক্ষকদের কাজ যোগ দেওয়ার আগে কয়েক সপ্তাহ বেশি সময় দেওয়া। কারণ এই রোগটি বয়স্কদের ওপর এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।’

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অর্থনীতি সচল করে দিতে আগ্রহী হয়ে উঠেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে আসা গভর্নরদের স্বাগত জানানোর পাশাপাশি যারা বিরোধিতা করেছেন তাদের সমালোচনা করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের
হরমুজ চুক্তিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
সর্বশেষ খবর
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি