ভারতে পানি সরবরাহ বন্ধের খবর ভিত্তিহীন: ভুটান

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ১৭:৫৮আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৩১

ভারতের আসাম রাজ্যের দুটি জেলার কৃষকদের পানি সরবরাহ ভুটান বন্ধ করে দিয়েছে বলে যে খবর বের হয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে থিম্পু। শুক্রবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করতে ইচ্ছাকৃত এ খবর প্রচার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ভারতের জি নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে ওই পানি সরবরাহ বন্ধের খবর প্রকাশ হয়। ভারতে পানি সরবরাহ বন্ধের খবর ভিত্তিহীন: ভুটান

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ জুন থেকে ভারতে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অভিযোগ করা হয়েছে, আসামের বাকসা ও উদলগিরি জেলার ভারতীয় কৃষকদের পানি সরবরাহের লাইন বন্ধ করে দিয়েছে ভুটান। সীমান্তবর্তী সামদ্রুপ জংকার জেলা থেকে ভারতের ওই দুটি জেলায় পানি সরবরাহ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এই অভিযোগ পীড়াদায়ক আর পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলতে চায় এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা, এই সময়ে পানি সরবরাহ বন্ধের কোনও কারণ নেই।’ এতে বলা হয়, ভুটান ও আসামের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে ইচ্ছাকৃত এ খবর প্রকাশ হয়েছে।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা আগেই আসামের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণা সংবাদমাধ্যমের খবরগুলোকে ভুল বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, প্রাকৃতিক কারণেই পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিনি দাবি করেন, প্রাকৃতিক বাধাগুলো অপসারণে সহায়তা করছে ভুটান।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আসামের বাকসা ও উদলগুরি জেলার কৃষকেরা গত কয়েক দশক ধরেই ভুটানের পানির উৎস থেকে সুবিধা নিচ্ছে। করোনা মহামারির কঠিন সময়েও তারা এই সুবিধা নিচ্ছে। বিবৃতিতে বলা হয়, ভুটানের জনগণ বিশেষ করে যারা ভারত সীমান্তে বসবাস করে তারা ভারতীয় জনগণের সঙ্গে গভীর বন্ধুত্ব ও সহযোগিতার ওপর শ্রদ্ধা রাখে। এই শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
সর্বশেষ খবর
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ