পাকিস্তানে ঋণ ও তেল সরবরাহ বন্ধ করেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৮:২৪ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৫

কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠক আহ্বান করতে রিয়াদের ওপর চাপ প্রয়োগের পর পাকিস্তানে একটি ঋণ এবং তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজের পাকিস্তান সফরের সময়ে ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকতে ইসলামাবাদ রিয়াদের ওপর চাপ প্রয়োগ করলে ওই চুক্তি বাতিলের কথা জানায় সৌদি আরব। আর এর মধ্য দিয়ে এই দুই পুরনো মিত্রের সম্পর্কের অবনতির নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২০১‌৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়ে মোট ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেন। এরমধ্যে তিনশ’ কোটি ডলারের ঋণ এবং বাকি ৩২০ কোটি ডলারের তেল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে কাশ্মির ইস্যুতে দুই দেশের মতবিরোধের জেরে গত সপ্তাহে অপর একটি ঋণের একশ’ কোটি ডলার সৌদি আরবকে পরিশোধে বাধ্য হয় পাকিস্তান।

পাকিস্তানের দাবি হলো, গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পরিবর্তে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বান করুক সৌদি আরব। তবে তাতে সাড়া দেয়নি রিয়াদ। তারপরও কাশ্মিরিদের সহায়তায় ওআইসি’কে ব্যবহার করতে মরিয়া প্রচেষ্টা অব্যাহত রাখে পাকিস্তান।

গত সপ্তাহে নিজ দেশের টেলিভিশন চ্যানেল এআরআই’কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আমি আবারও শ্রদ্ধার সঙ্গে ওআইসি’কে বলছি, পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক আমাদের প্রত্যাশা।’ তবে তা না হলে পাকিস্তান এই দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারেন বলে জানান তিনি। কোরেশি বলেন, আপনারা এটি আহ্বান করতে না পারলে আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামিক দেশগুলোর যারা কাশ্মির ইস্যুতে এবং নিপীড়িত কাশ্মিরিদের সমর্থনে আমাদের পাশে দাঁড়াতে তৈরি আছে তাদের নিয়ে একটি বৈঠক আহ্বান করতে বলতে বাধ্য হবো।’

সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রাধান্যশীল সংস্থা ওআইসি’কে অবশ্যই কাশ্মির ইস্যুতে নেতৃত্ব দিতে হবে বলেও উল্লেখ করেন শাহ মাহমুদ কোরেশি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের স্পর্শকাতরতা প্রকাশ করেছি। আপনাদের এটা বুঝতে হবে। উপসাগরীয় দেশগুলোর এটা বোঝা উচিত। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও কাশ্মির ইস্যুতে চুপ থাকতে পারবেন না বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে আর্থিক, বাণিজ্যিক এবং সামরিক খাতে সৌদি আরবের দ্বিপাক্ষিক ভালো সম্পর্ক রয়েছে। তবে দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা নিয়ে অনেকেই উদ্বেগে পড়েছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের জন্যই এই উদ্বেগ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম