দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন যুদ্ধ জাহাজের মহড়া

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১৮:৩৬ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৮:৩৬

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সমুদ্রে মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ। শুক্রবার মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগ্যান ফ্লাইট অপারেশন ও উচ্চ প্রযুক্তির সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখার মহড়া সম্পন্ন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন যুদ্ধ জাহাজের মহড়া

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলতে থাকার মধ্যেই বিতর্কিত সমুদ্রসীমানায় মহড়া চালালো মার্কিন যুদ্ধ জাহাজ। করোনাভাইরাসের মহামারিতে চীনের ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি মহামারি ব্যবহার করে বেইজিং দক্ষিণ চীন সমুদ্রসহ বিভিন্ন স্থানে নিজেদের আঞ্চলিক দাবি প্রতিষ্ঠিত করতে চাইছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই দক্ষিণ চীন সমুদ্রে চীনের দাবির বিরোধিতা করে আসছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্র এলাকায় নিয়মিতভাবে যুদ্ধ জাহাজ পাঠিয়ে থাকে ওয়াশিংটন। শুক্রবারের মহড়া প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কমান্ডার জোসুয়া ফাগান বলেন, ‘যৌথ বাহিনীর কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা নিশ্চিত করতে এবং ইন্দো-প্যাসিফিক উন্মুক্ত ও সচল রাখতে সহযোগীদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন।’

তবে যুক্তরাষ্ট্রের এই মহড়ার বিরোধিতা করেছে চীন। বেইজিং বলছে, দক্ষিণ চীন সমুদ্রে চীনা দাবির বিরোধিতা করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে আর স্থিতিশীলতাকে হেয় করছে।

দক্ষিণ চীন সমুদ্রের দশভাগের মধ্যে নয়ভাগেরই দাবি করে থাকে চীন। এই অঞ্চল দিয়ে প্রতিবছর প্রায় তিনর লাখ কোটি টাকার বাণিজ্য হয়। তবে চীনের পাশাপাশি অঞ্চলটির কর্তৃত্ব দাবি করে থাকে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম।

/জেজে/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
আরব সাগর থেকেও 'শত্রু বাহিনীকে' তাড়ানোর হুশিয়ারি মোজতবা খামেনির
সর্বশেষ খবর
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম