ডুবন্ত দুই নারীকে উদ্ধারে এগিয়ে গেলেন পর্তুগালের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ০৪:০৩আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১২:২৫

পর্তুগালের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকতের অদূরে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। হঠাৎ করে তারা নজরে পড়েন সেখানে ছুটি কাটাতে যাওয়া প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা’র। আর মুহূর্তেই সাগরে নেমে সাঁতার কেটে ওই নারীদের উদ্ধারে এগিয়ে যান ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট। গত শনিবার পর্তুগালের প্রেসিডেন্টের এই উদ্ধার তৎপরতার দৃশ্য ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডুবতে থাকা দুই নারীকে উদ্ধারে সহায়তা করেন পর্তুগালের প্রেসিডেন্ট

পর্যটনের ওপর প্রবলভাবে নির্ভরশীল পর্তুগালের অর্থনীতি। করোনাভাইরাসের মহামারির মধ্যে পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেকারণে আলগার্ভ সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে ছুটি কাটাতে গেছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সৈকতের অদূরে দুই নারীকে ডুবে যেতে দেখতে পান। তাদের উদ্ধারে সাহায্য করার পর তিনি জানান, ওই দুই নারী পার্শ্ববর্তী সৈকত থেকে ছোট নৌকায় (কায়াকে) ঘুরতে বেরিয়ে স্রোতের টানে উল্টে পড়ে যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা যখন সাঁতার কেটে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন।

উদ্ধারে অংশ নেওয়ার পর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমমুখী তীব্র স্রোত থাকায় তারা ছিটকে পড়েন, উল্টে গিয়ে প্রচুর পানি গিলে ফেলেন আর তারা না পারছিল ছোট নৌকাটি (কায়াক) ফের সোজা করতে, না পারছিল তাতে চড়ে বসতে। স্রোত এতটা তীব্র ছিল যে সাঁতারও কাটতে পারছিল না।’ ভবিষ্যতে সতর্ক থাকতে ওই নারীদের পরামর্শ দেন তিনি।

দেখুন সেই ভিডিও: 

/জেজে/বিএ/
সম্পর্কিত
রান্নাঘর থেকে ডাইনিং রুম সাড়ে ৪ মিনিটের পথ, রাজপ্রাসাদ কিনলেন জাকারবার্গ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’