প্রণব মুখোপাধ্যায় ছিলেন পিতৃসম: মমতা

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ২১:১০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২১:১১

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায় বাবু ছিলেন তাদের মধ্যে অন্যতম  উজ্জ্বল নক্ষত্র। সোমবার তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এখবর জানিয়েছে।

প্রণব মুখোপাধ্যায় ছিলেন পিতৃসম: মমতা

টুইটারে একটি পোস্টে মমা লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি। প্রথম বার সাংসদ হিসেবে জয়ী হওয়ার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা— কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তার অবাধ জ্ঞান ছিল। তার কাছে সদাকৃতজ্ঞ থাকব। খুব মিস করব। অভিজিৎ ও শর্মিষ্ঠার প্রতি আমার সমবেদনা জানাই।

সাবেক রাষ্ট্রপতির প্রয়াণে টুইটারে ছাড়াও রাজ্য সরকারের তরফে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তার সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী