‘ভারতীয় বিচার ব্যবস্থার ক্রসফায়ারে অরুন্ধতী’

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০২
image

ভারতীয় বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করার অভিযোগ এনে বুকারজয়ী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে করা মামলা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নেতিবাচক শিরোনাম হয়েছে। টেলিগ্রাফ পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, তিনি ভারতীয় বিচার ব্যবস্থার ক্রসফায়ারে পড়েছেন। আর প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদীদের রোষানলে পড়েছেন বিশ্বজুড়ে ন্যায়-সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষের এই অ্যাকটিভিস্ট।  

অরুন্ধতী রায়

প্রায় সাত মাস আগে আউটলুক পত্রিকায় এক প্রবন্ধ লেখেন অরুন্ধতী। সেই প্রবন্ধ থেকেই শুরু হয় অরুন্ধতীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা।
অরুন্ধতীর সেই প্রবন্ধ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত প্রফেসর জি এন সাইবাবার সমর্থনে লেখা হয় ওই প্রবন্ধ। প্রবন্ধটির শিরোনাম ছিল, “ভারতের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ?” মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতাসহ একাধিক অভিযোগে নাগপুর কারাগারে বন্দি থাকা ওই প্রফেসরের স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন অরুন্ধতী। এর ফলেই অরুন্ধতীর বিরুদ্ধে ‘অবজ্ঞা’র মামলা করা হয়। তার বিরুদ্ধে বলা হয়, ওই প্রবন্ধে তিনি ভারতের বিচারব্যবস্থার প্রতি ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ কৌতুক’ করেছেন। আগামী শুক্রবার অরুন্ধতীর এই মামলার শুনানি হবে।
ক’দিন আগে লন্ডনভিত্তিক টেলিগ্রাফ পত্রিকায় এক প্রবন্ধে বলা হয়, অরুন্ধতী রয় ভারতীয় বিচারব্যবস্থার ক্রসফায়ারে পড়ে গেছেন। ওই প্রবন্ধের লেখক অ্যান্দ্রু মারজেল দাবি করেন, অরুন্ধতীর আইনজীবীদের কেবল বিদ্বেষ মামলার বিরুদ্ধেই নয়, বরং একজন কারারুদ্ধ প্রফেসরের মুক্তির দাবিতে কোন পত্রিকায় কেন লেখা যাবে না, সে প্রসঙ্গেও প্রশ্ন তোলা উচিত।
এর আগে গার্ডিয়ান পত্রিকায় এক প্রবন্ধে পঙ্কজ মিশ্র দাবি করেন, অরুন্ধতী হিন্দু জাতীয়তাবাদীদের ক্ষোভের শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, যেদিন নাগপুর আদালতে অরুন্ধতীর বিরুদ্ধে বিদ্বেষের মামলা দায়ের করা হয়, সেদিনই জয়পুর সাহিত্য উৎসবে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক বিতর্কের আয়োজন করা হয়। মত প্রকাশের স্বাধীনতা চূড়ান্ত স্বাধীনতা হওয়া উচিত কিনা, তাই নিয়ে তোলা এই বিতর্কে উপস্থাপনা করেন বলিউড অভিনেতা অনুপম খের। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের আর্থিক আনুকূল্যে উদযাপিত ওই উৎসবে স্পষ্টতই ক্ষমতাসীন দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে আওয়াজ তোলা হয়। সূত্র: আউটলুক
/ইউআর/বিএ/     

সম্পর্কিত
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি