নাইজেরিয়ায় বোকো হারামের কাছ থেকে আট শতাধিক বন্দি মুক্ত

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১৭:২৭আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৭:৩০
image

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বোকো হারামের কাছে আটক আট শতাধিক বন্দিকে মুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে ২৫ বোকো হারাম সদস্য নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে বলেও সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সেনা মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান জানান, মঙ্গলবার ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর অধীনে অভিযান চালিয়ে কুসুম্মা গ্রাম থেকে ৫২০ জনকে মুক্ত করা হয়। এ সময় তিন বোকো হারাম সদস্য নিহত হন এবং একজনকে জীবিত আটক করা হয়। তিনি আরও জানান, ওই এলাকায় সেনাবাহিনীর অভিযানের ফলে বোকো হারাম সদস্যরা সামনে আসতে পারছেন না। তবে বোকো হারামের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বোকো হারামের তৎপরতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন

বৃহস্পতিবার নাইজেরীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘ওই এলাকার ১১টি গ্রামে অভিযান চালিয়ে আরও ৩০৯ জনকে বোকো হারামের কবল থেকে মুক্ত করা হয়েছে।’ এসব অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ জানান, সেনাবাহিনীর অভিযানের ফলে বোকো হারামের বড় হামলা চালানোর ক্ষমতা অনেক কমে এসেছে। তিনি বলেন, ‘বোকো হারামের তৎপরতাকে ভীষণ ক্ষয়ের সম্মুখীন হতে হয়েছে, আর এর ফলে তারা এখন আর বড় মাত্রার হামলা চালাতে সক্ষম নয়।’

সেনাবাহিনীর অভিযানে কোণঠাসা অবস্থায় বোকো হারাম আত্মঘাতী হামলা বাড়ানোর আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের প্রথমদিকে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের একটি মসজিদে দুই নারী আত্মঘাতী বোমা হামলা চালান। এতে ২২ জন নিহত হন। উল্লেখ্য, মাইদুগুরি শহরেই বোকো হারামের জন্ম। মার্কিন সেনাবাহিনী বোকো হারামকে বিশ্বের সবচেয়ে সহিংস সশস্ত্র গ্রুপ বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে বোকো হারামের তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেই সাথে বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ২৩ লাখ মানুষ। সূত্র: আলজাজিরা।  

/এসএ/

সম্পর্কিত
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল