পাকিস্তানের ফয়সালাবাদে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার রাতের অন্ধকারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আশঙ্কার চেয়েও ভীতিকর জিকা ভাইরাস!
লায়াহের দিকে একটি নাইট কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু
খবর পেয়ে উদ্ধারকারী টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: দুনিয়া নিউজ, সামা টিভি।
আরও পড়ুন: মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
/এমপি/







