মিয়ানমারে তীব্র ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ আর ভারতও

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ২১:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২১:২৯
image

ভূমিকম্পের মানচিত্র স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। এছাড়াও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের সাগাইনের মাউলাইক থেকে ৭৪ কি. মি. দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬.৯ এবং গভীরতা ১৩৪ কিলোমিটার। এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতার কারণে বড় মাপের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের ইয়াঙ্গুনে তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন বাড়ি-ঘড় ছেড়ে নিরাপদে বাইরে খোলা জায়গায় অবস্থান নেন। বাংলাদেশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে ভূমিকম্পে। ভারতের কলকাতা, গুয়াহাটি, পাটনা, ভূবনেশ্বর এবং দিল্লিতে তীব্র কম্পন অনুভূত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইউএসজিএস।
/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম