অস্ট্রেলিয়ায় পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ০৭:০৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৭:১৬

অস্ট্রেলিয়ায় পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩ অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছেন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডকে সন্দেহজনক হিসেবে মনে করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার বিস্ফোরণের শব্দের পর ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিত্যক্ত কারখানাটিতে গৃহহীন মানুষেরা আশ্রয় নিতেন। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত পরিচালনা করা হবে।

কারখানাটি ভিক্টোরিয়া নামের দড়ি তৈরি প্রতিষ্ঠান ১৯০৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ব্যবহার করে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার এখানে বড় আকারের অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের পরিকল্পনায় সহযোগিতা করছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের