আধুনিক দাসপ্রথার শিকার ৪ কোটি মানুষ: গবেষণা প্রতিবেদন

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২

২০১৬ সালে বিশ্বের ৪ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও কিশোরী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমএও) সহযোগিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আধুনিক দাসপ্রথার শিকার ৪ কোটি মানুষ: গবেষণা প্রতিবেদন

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে ২ কোটি ৫০ লাখ মানুষকে শ্রম দিতে বাধ্য করা হয়েছে এবং দেড় লাখকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আধুনিক দাসত্বের শিকার মানুষের মধ্যে ২ কোটি ৯০ লাখ (৭১ শতাংশ) নারী ও কিশোরী।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনকে সামনে রেখে মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, একই সময়ে ৫ থেকে ১৭ বছরের ১ কোটি ৫২ লাখ শিশুশ্রমে জড়িত। আধুনিক দাসত্বের শিকার প্রতি চার জনের একজন শিশু।

গবেষণার ফলাফল অনুসারে, দাসত্বে শিকার নারীদের মধ্যে ৯৯ শতাংশকে জোর করে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে। এছাড়া ৮৪ শতাংশকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম