শুক্রবার মিয়ানমার নিয়ে কফি আনান কমিশনের বক্তব্য শুনবে নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৬:৫৯আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:০৩

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে সাবেক কফি আনান কমিশনের বক্তব্য শুনবে। শুক্রবার এক অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে কফি আনান বিষয়টি নিরাপত্তা পরিষদকে অবহিত করবেন। কূটনৈতিকদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার মিয়ানমার নিয়ে কফি আনান কমিশনের বক্তব্য শুনবে নিরাপত্তা পরিষদ

এদিকে, জাতিসংঘের শীর্ষ রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা জেফরি ফেল্টম্যান শুক্রবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য চারদিনের সফরে মিয়ানমার যাচ্ছেন।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ফেল্টম্যান রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন।

রাখাইন সংকট সমাধানেজাতিসংঘের মহাসচিব কফি আনানের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছিল। যা কফি আনান কমিশন হিসেবে পরিচিতি পায়। চলতি বছরের ২৫ আগস্ট কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা প্রকাশ করে। মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী সু চি’ এই কমিশন গঠন করেছিলেন।

কমিশনের প্রতিবেদনে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া ও বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করা হয়েছিল।

নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি আহ্বান করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কফি আনানের কাছ থেকে পরিস্থিতির বিবরণ শুনবে নিরাপত্তা পরিষদ।

বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে জানিয়েছেন, রাখাইনে মুসলিমদের স্থায়ীভাবে উৎখাত করার পরিকল্পিত লক্ষ্য নিয়ে সামরিক অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছে। কিন্তু মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে আলোচনা খুব বেশি আগাতে পারেনি যুক্তরাজ্য।

শুক্রবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সব সদস্য রাষ্ট্রকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

২৫ আগস্ট রাখাইনে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ বিশ হাজারের বেশি রোহিঙ্গা। মাঝখানে কয়েকদিন রোহিঙ্গাদের ঢল কিছু মাত্রায় কমে আসলেও চলতি সপ্তাহে তা আবার বেড়েছে। সোমবার বাংলাদেশে প্রায় এগারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের প্রামাণ্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে। সূত্র: এএফপি।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের