মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো সেই আল নুর মসজিদ

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১২:৩৬আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৩৯

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলা হওয়া দুটি মসজিদের একটি, আল নুর মসজিদ স্থানীয় মুসলিম নেতা ও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে সরকারি প্রতিনিধিরা তাদের কর্ডন করে মসজিদে প্রবেশ করান। মূল দরজায় যাওয়ার আগে কর্মকর্তারা তাদের ব্রিফিং করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো সেই আল নুর মসজিদ

যখন মসজিদের দরজা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয় তখন ১৫ জন উপস্থিত ছিলেন। দুপুর ১টার দিকে ইমরান শেখ মসজিদে প্রবেশ করেন। এক সপ্তাহ আগে অকল্যান্ড থেকে এসেছেন তিনি। তার এক আত্মীয় ৬২ বছরের আশরাফ আলী নিহত ৫০ জনের মধ্যে ছিলেন। আশরাফ গত ২০ বছর ধরে ক্রাইস্টচার্চে বসবাস করে আসছিলেন।  

ইমরান দরজা দিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দেখতে পান দেয়ালে নতুন সাদা রঙ। দেয়ালে মুসল্লিদের নীরবতা পালনের আহ্বান জানানো হয়েছে। একেবারে শান্ত পরিবেশ। ভয়াবহ হামলার চিহ্ন বহনকারী কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। একেবারে নতুন কার্পেট বসানো হয়েছে। ইমরান নামাজ আদায় করেন। বলেন, এখানে যা ঘটেছে তা আমি এখন অনুভব করতে পারছি।

নামাজ শেষে ইমরান আরও বলেন, এটা ছিল দারুন। আমি এখন ভারমুক্ত।

মসজিদের বাইরে যখন কর্ডন প্রত্যাহার করা হয় তখন হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি ছিলেন হাতে ফুল ও বার্তা নিয়ে। হুজেফ ভোহরা নামের ওই ব্যক্তি মুসল্লিদের মরদেহের নিচে চাপা পড়ায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেন, আমিও মারা যেতে পারতাম। আমার সামনের ব্যক্তির গায়ে লাগা গুলি আমি অনুভব করতে পারছিলাম। আমার মাথা, বুক ও পায়ে গুলি লাগতে পারত।

শনিবার নিহত বন্ধুদের গাড়ি নিতে মসজিদে এসেছিলেন ভোহরা। তারা ঘনিষ্ঠ ৫ জন ছিলেন। বলেন, আমি বন্ধু মহল হারিয়ে ফেলেছি। আমার বন্ধুদের ৮০% নেই।

শনিবার মসজিদের বিপরীত পাশে অবস্থিত পার্কে লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছেন। স্থানীয় জুনিয়র ক্রিকেটারদের উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে, যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ইঙ্গিত দেয়।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম