২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৩০ হাজারের বেশি সংক্রমিত: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২০, ২৩:৪৫ আপডেট : ১৩ জুলাই ২০২০, ০০:০৮

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৩০ হাজারের বেশি সংক্রমিত: ডব্লিউএইচও

ডব্লিউএইচও’র দৈনিক প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এর আগে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল ১০ জুলাই। ওই দিন বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১০২ জন।

মৃতের সংখ্যা প্রায় ৫ হাজারে স্থিতিশীল রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আফ্রিকায় ১৭ হাজার ৮৮৪, আমেরিকায় ১ লাখ ৪২ হাজার ৯৯২, পূর্ব ভূমধ্যসাগর  অঞ্চলে ১৫ হাজার ৩৬১, ইউরোপে ১৮ হাজার ৮০৪, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৩৩ হাজার ১৭৩ এবং পশ্চিম প্রশান্তীয় অঞ্চলে ২ হাজার ১৫৬ জন শনাক্ত হয়েছেন।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, রবিবার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের দিকে এগিয়ে যাচ্ছে। সাত মাসে করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর মহামারি নতুন মাইলফলক অতিক্রম করবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।

/এএ/
সম্পর্কিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি: লুটপাট-ভাঙচুর ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপ
সর্বশেষ খবর
সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা
সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি