করোনা মহামারিতে নারীদের আয় কমেছে ৮০ হাজার কোটি ডলার

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১৩:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৩:২৩
image

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনাভাইরাসের মহামারিতে দুনিয়ার নারীরা সম্মিলিতভাবে অন্তত ৮০ হাজার কোটি ডলারের আয় হারিয়েছেন। এই পরিমাণ অর্থ ৯৮টি দেশের বার্ষিক জিডিপির সমান। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

অক্সফাম বলছে, দুনিয়া জুড়ে গত বছর নারীরা ছয় কোটি ৪০ লাখ চাকরি হারিয়েছেন। যা মোট চাকরির পাঁচ শতাংশ। অন্যদিকে পুরুষদের চাকরি হারানোর পরিমাণ ৩.৯ শতাংশ।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গ্যাব্রেলিয়া বুচার বলেন, ‘কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক বিপর্যয় নারীদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে, তারা নির্বিচারভাবে কম মজুরি, সীমিত সুযোগ এবং ন্যুনতম সুরক্ষা ছাড়াই বিভিন্ন সেক্টরে কাজ করেন। এসব ভুল সংশোধনের পরিবর্তে সরকারগুলো নারীদের চাকরিগুলোকে পরিহারযোগ্য বিবেচনা করেছে- আর এর মূল্য দাঁড়িয়েছে ৮০ হাজার কোটি ডলার, এই হিসাব শুধুমাত্র আনুষ্ঠানিক খাতে কর্মরতদের ওপর ভিত্তি করে।’

অক্সফামের পরিচালক বলছেন রক্ষণশীল এই হিসেবে অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত লাখ লাখ নারীর চাকরি হারানোর হিসাব যোগ করা হয়নি। গৃহকর্মী, দোকান ও গার্মেন্টসে কর্মরত নারীরা এই হিসাবের বাইরে। তবে এসব খাতের লাখ লাখ কর্মীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা বেতন কমিয়ে দেওয়া হয়েছে।

নারীরা কাজ হারালেও অ্যামাজনের মতো কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। ২০২০ সালে অ্যামাজনে ৭০ হাজার কোটি ডলারের বাজার মূলধন যুক্ত হয়েছে। নারীরা ৮০ হাজার কোটি ডলারের আয় হারানোর একটি হিসাব বুঝতে এর সঙ্গে ২০২০ সালের মার্কিন প্রতিরক্ষা দফতরের বার্ষিক ব্যয়ের তুলনা করা যায়। মহামারির বছরে দুনিয়ার সবচেয়ে বেশি প্রতিরক্ষা ব্যয় হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যয় ছিলো ৭২ হাজার ১৫০ কোটি ডলার।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম