টিকার ঘাটতি দূর না হলে সামনে বিপদ: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২১, ০৫:২২আপডেট : ১৩ জুন ২০২১, ০৯:০৯

কোভিড মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে মাত্র ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ । কিন্তু তা যথেষ্ট নয় বলে সাফ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের জন্য অনেক বেশি টিকার প্রয়োজন। টিকার ঘাটতি দূর না করা গেলে এই ভাইরাস সামনে অধিক শক্তিশালী ও সংক্রামক হয়ে উঠতে পারে।

জি-৭ এর পক্ষ থেকে টিকা সহায়তা আশ্বাসের পরই প্রতিক্রিয়া দেখা গেছে নানা মহলে। এমনকি টিকা বিতরণ নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে দাতব্য সংস্থা অক্সফামের স্বাস্থ্যনীতি বিষয়ক ব্যবস্থাপক আন্না ম্যারিয়ট বলেন,‘কোভিড মোকাবিলায় বিশ্বজুড়ে ১১শ’ কোটি ডোজ টিকার সরবরাহের প্রয়োজন। অথচ সেখানে জি-৭ নেতারা মাত্র একশ কোটি ডোজ টিকা জোগানের কথা বলছেন। যদি এরকম কিছুই সত্যিই হয়ে থাকে তবে জি-৭ সম্মেলন ব্যর্থ হবে’।

এমন বাস্তবতায় শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব জানান, ‘টিকার ঘাটতি দূর না করা গেলে অদূর ভবিষ্যতে আরও বিপদের সম্মুখীন হতে পারি। জোটের পক্ষ থেকে যে পরিমাণ অনুদানের কথা বলা হয়েছে, তার চেয়ে অনেক বেশি ডোজ আমাদের প্রয়োজন। বৈশ্বিক টিকা পরিকল্পনা গ্রহণ করা জরুরি। যুদ্ধ অর্থনীতিতে সমরাস্ত্র নির্মাণে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বর্তমান প্রেক্ষাপটে করোনার টিকা উৎপাদন ও বণ্টনে সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। যদিও আমরা সুদূর পরিকল্পনা থেকে অনেক দূরে রয়েছি’।

গুতেরেস সতর্ক করে আরও বলেন, 'ভাইরাসটি আরও শক্তিশালী হয়ে গেলে বর্তমানে বাজারে যে টিকা রয়েছে সেগুলো কোন কাজে নাও আসতে পারে'।

যুক্তরাজ্যের পক্ষ থেকে কমপক্ষে ১০ কোটি টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ১০ কোটি দেওয়ার আশ্বাস দিয়েছে কানাডা।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি’র মহাসচিব অ্যাগনেস ক্যামার্ড বলেন, ‘১০০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি মহাসাগর থেকে এক ফোঁটা পানি দেওয়ার মতোই অবস্থা। এতে টিকা সংকট মোকাবিলা কখনোই সম্ভব নয়’।

/এলকে/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম