টানা দ্বিতীয় দিনের মতো উষ্ণতম দিনের রেকর্ড ভাঙলো বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৫:৪০আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:১৩

সোমবার (২২ জুলাই) টানা দ্বিতীয় দিন উষ্ণতম দিনের রেকর্ড ভাঙলো বিশ্ব। এর আগে রবিবার, ২১ জুলাইকে বিশ্বের উষ্ণতম দিন হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস অনুসারে, রবিবার বিশ্বব্যাপী ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা শূন্য দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৭ দশমিক ১৫ হয়েছে। ১৯৪০ সাল থেকে এই ধরনের তথ্য রেকর্ড করে আসছে সংস্থাটি।

এর আগে, শেষবার ২০২৩ সালের জুলাইয়ের শুরুতে টানা চার দিন উষ্ণতম দিন রেকর্ড করা হয়। তারও আগে, সবচেয়ে উষ্ণতম দিন ছিল ২০১৬ সালের আগস্টে।

সম্প্রতি জাপান, ইন্দোনেশিয়া এবং চীনের শহরগুলোতে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। তাপমাত্রার এই সূচকে পিছিয়ে নেই উপসাগরীয় দেশগুলোও। আর্দ্রতার কারণে এসব অঞ্চলের তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এদিকে, ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়েছে ইউরোপের কিছু অংশের তাপমাত্রা।

জলবায়ু পরিবর্তনের কারণে এই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পেছনে জীবাশ্ম জ্বালানি পোড়ানোকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

/এএকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের