নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩

নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন গুতেরেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুতেরেস বলেছেন, অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপর কোনও বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক।

তিনি আরও বলেছেন, দশকের অর্জিত অস্ত্র নিয়ন্ত্রণ শেষ হওয়া একদমই ভালো সময় নয়, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন যুগের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

গুতেরেস আরও বলেছেন, বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে, তারা কীভাবে কথাকে কাজে রূপান্তর করবে। আমি উভয় দেশের প্রতি আহ্বান জানাই দ্রুত আলোচনার টেবিলে ফিরে এসে এমন একটি নতুন কাঠামো তৈরি করতে, যা যাচাইযোগ্য সীমা ফিরিয়ে আনবে, ঝুঁকি কমাবে এবং আমাদের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবে। 

উল্লেখ্য, নিউ স্টার্ট চুক্তি হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এই চুক্তি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা সীমিত করেছিল এবং উভয় দেশের ল্যান্ড ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান স্থাপনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। চুক্তিটি বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
সর্বশেষ খবর
সাংস্কৃতিক আর রাষ্ট্রীয় পরিচয়ের মাঝে মনস্তাত্ত্বিক দেয়াল
সাংস্কৃতিক আর রাষ্ট্রীয় পরিচয়ের মাঝে মনস্তাত্ত্বিক দেয়াল
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর