ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ এপ্রিল ২০২৬, ১৫:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৬:২৩

ইরানে চলমান যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আগামী ১৫ মাসে ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার তহবিল জোগাড় করতে পারে বিশ্বব্যাংক। এই সহায়তার পরিমাণ করোনা মহামারির সময় দেওয়া ৭০ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবে। বুধবার (১৫ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অজয় বাঙ্গা জানান, আগামী কয়েক মাসে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার সংকট মোকাবিলা তহবিল থেকে দেওয়া হতে পারে, যা দেশগুলোকে আগে অনুমোদিত কর্মসূচি থেকে নির্ধারিত সময়ের আগেই সর্বোচ্চ ১০ শতাংশ অর্থ উত্তোলনের সুযোগ দেবে। এছাড়া প্রায় ছয় মাসের মধ্যে বিদ্যমান কর্মসূচিগুলো পুনর্বিন্যাস করে আরও ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার জোগাড় করা যেতে পারে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে দেওয়া এই বক্তব্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?