পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক 
২২ জুলাই ২০২৬, ১৫:৫৫আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৫:৫৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশের অবস্থান ৯৭তম, যেখানে উত্তর কোরিয়ার সঙ্গেও যৌথভাবে রয়েছে দেশটি। তালিকার শীর্ষে আগের মতোই রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার (২১ জুলাই) লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কোনও দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া অর্থাৎ ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে কতটি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ সূচকে ২২৭টি গন্তব্যের বিপরীতে ১৯৯টি পাসপোর্ট মূল্যায়ন করা হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। একই সুবিধা রয়েছে উত্তর কোরিয়ার পাসপোর্টধারীদেরও। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এ সুবিধা পেতেন ৩৭টি গন্তব্যে।

বাংলাদেশ গত বছর এই সূচকে ১০০তম স্থানে ছিল। এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম অবস্থানে ছিল।

এবারের সূচকে ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তাদের পাসপোর্টধারীরা ১৮৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। ষষ্ঠ স্থানে আছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।

অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুয়ানিয়া এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অন্যান্য দেশের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। ইসরায়েলের অবস্থান ১৮তম। ইউক্রেন ৩১তম এবং রাশিয়া ৪২তম স্থানে রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান ৫৪তম। চীন ও কসোভো যৌথভাবে ৬০তম, আর ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি ৫২তম স্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা আগাম ভিসা ছাড়া ৯৩টি গন্তব্যে যেতে পারেন।

বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে ভারতের অবস্থান ৮১তম, ভুটানের ৮৮তম, মিয়ানমারের ৯১তম, শ্রীলঙ্কার ৯৪তম, নেপালের ৯৮তম এবং পাকিস্তানের ১০১তম।

সূচকের সবার শেষে অর্থাৎ ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে রয়েছে ইরাক (১০২তম) ও সিরিয়া (১০৩তম)।

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
ছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার