রাশিয়ায় ঝড়ে হ্রদে নৌকাডুবিতে ১১ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ২০:৫০আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:৫০

রাশিয়ার একটি হ্রদে ঝড়ের কবলে নৌকাডুবিতে ১১ শিশু ও ১ প্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কারেলিয়া অঞ্চলের লেক সিয়ামোজেরোতে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। রবিবার নিহতের সংখ্যা জানানো হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চলছে।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানান, ছুটি কাটাতে যাওয়া দশ শিশু ঝড়ে নৌকাডুবিতে পানিতে ভেসে গেছে। চিকিৎসক ও মনোবিদদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরেকটি সূত্রের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, হ্রদটিতে প্রায় ৫০ জনের একটি গ্রুপ ভ্রমণে গিয়েছিলেন। এদের মধ্যে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধার অভিযানে নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। মস্কো থেকে ছুটি কাটাতে গিয়ে এসব শিশুরা নৌকাডুবির কবলে পড়েন। এসব শিশুদের বয়স ১২-১৫ বছর।

নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১২ বছরের এক মেয়ে রবিবার নৌকাডুবির ঘটনা জানায়। ইউলিয়া নামের মেয়েটি জানায়, তারা দুটি নৌকায় ভ্রমণ করছিল। ঝড় শুরুর পর পাথরে ধাক্কা খেয়ে নৌকা উল্টে যায়। অচেতন অবস্থায় পানিতে ভেসে সে তীরে ভেড়ে। রবিবার তার জ্ঞান ফেরে। এরপর সে হেঁটে কুদামা গ্রামে পৌঁছায়।

সে আরও জানায়, গ্রামে যাওয়ার পথে সে রক্তেভেজা এক ছেলেকে জীবিত দেখতে পায়। ছেলেটি নড়াচড়া করতে পারছিল না।  গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়।

রাশিয়ার তদন্ত সংস্থা স্লেডকম এর মুখপাত্র ভ্লাদিমির মারকিন জানান, নিরাপত্তা বিধি ভঙ্গ করায় এক প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এমপি আলেক্সেই গাব্রিলব জানান, ঝড়ের পূর্বাভাসের কথা বিবেচনা করে হ্রদে নৌকা ভ্রমন না করতে বারবার সতর্কতা জারি করা হয়েছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম