পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৩

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে খাদ্য আমদানির নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করতে পারে রাশিয়া। রবিবার দেশটির কৃষিমন্ত্রী আলেক্সান্ডার কাশেভ এ কথা জানিয়েছেন। ২০১৭ সালের শেষ দিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া ২৪-কে দেওয়া এক সাক্ষাতকারে রুশ কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যদ্রব্য আমদানির ওপর এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াতে পারি। তবে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলেও গুরুতর কোনও কিছুরই পরিবর্তন হবে না।’

কাশেভ বলেন, ২০১৭ সালের শেষ দিকে এই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলে রাশিয়ার কৃষি বাজারে এর কোনও বিরূপ প্রভাব পড়বে না। কারণ রাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের সহায়তা পাওয়ার ফলে পশ্চিমা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম দেশীয় কৃষিপণ্যগুলো।

২০১৪ সালের ৬ আগস্ট ইউক্রেনে সংশ্লিষ্টতার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ অন্যান্য রাষ্ট্রের খাদ্য দ্রব্য আমদানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। সূত্র: সিনহুয়া।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী