রাশিয়াও গ্রিনকার্ড লটারি চালু করতে পারে

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৬, ২১:১৪আপডেট : ১১ মে ২০২২, ১৭:১০

রাশিয়াও গ্রিনকার্ড লটারি চালু করতে পারে যুক্তরাষ্ট্রের ডিবি লটারির মতো রাশিয়াও স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে বিদেশি নাগরিকদের জন্য গ্রিন কার্ড লটারি চালু করার চিন্তা করছে। যুক্তরাষ্ট্রের মতোই বছরে একবার এ লটারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে এ খবর জানিয়েছে।

আরটি জানায়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্গবুর্গের আইন পরিষদের সদস্যরা এ বিষয়ক একটি বিল দেশটির কেন্দ্রীয় সংসদে উত্থাপন করবেন। যদি বিলটি পাস হয় তাহলে বিদেশি নাগরিকদের অবস্থান বিষয়ক আইন সংশোধন হবে। প্রস্তাবকারীদের মতে, এতে করে অভিবাসনে গতি পাবে।

প্রস্তাবিত বিলটির সঙ্গে যুক্ত করা ব্যাখ্যায় বলা হয়েছে,  বিদেশি নাগরিকদের প্রস্তাবিত বিল অনুসারে লটারির মাধ্যমে নির্বাচিতরা রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

প্রস্তাব অনুসারে, লটারিতে অংশ নিতে বিদেশি নাগরিকদের কোনও ফি দিতে হবে না। তবে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ লটারিতে অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতি বছর দেশগুলোর তালিকা রাশিয়ার সরকার অনুমোদন দেবে।

বর্তমানে বিদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত আইনে সাময়িক বসবাসের অনুমোদন দেওয়া হয়। এরপর নির্দিষ্ট সময় পর তারা নিজেদের রাশিয়ায় বসবাসের উপযুক্ত প্রমাণ করতে পারলে তাহলে দীর্ঘস্থায়ীভাবে অনুমতি দেওয়া হয়। রাশিয়ান নাগরিকদের স্ত্রীরা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। সূত্র: রাশিয়া টুডে

/এএ/

এএ
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি