রুশ প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৩

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটিতে দুর্নীতিবিরোধী আন্দোলনকারী রাজনীতিক আলেক্সি নাভালনি। তিনি জানিয়েছেন, মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য তিনি যথেষ্ট সংখ্যক সমর্থন পেয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মস্কোতে নাভালনি

খবরে বলা হয়েছে, নাভালনি’র প্রার্থী হওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। কারণ কর্মকর্তারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অযোগ্য ঘোষণা করেছেন। এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। সমর্থকরা দেশের ২০টি শহরে তার পক্ষে স্বাক্ষর সংগ্রহ করেছেন।

মস্কোতে এক সমাবেশে নাভালনি বক্তব্য রাখেন। এতে তিনি পুতিনকে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সমর্থকদের বলেন, যদি তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি নির্বাচন বয়কটের ডাক দেবেন।

সাবেক রুশ নেতা জোসেফ স্ট্যালিনের পর পুতিনকে রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা হিসেবে বিবেচনা করা হয়। নির্বাচনে পুতিনের বিরুদ্ধে একমাত্র প্রার্থী হবেন নাভালনি। ২০১১-১২ সালে পুতিনবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে তিন বার জেল খাটতে হয়েছে।

আগামী বছরের (২০১৮) মার্চ মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতে পুতিন চতুর্থ মেয়াদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। আর এ নির্বাচনে বিজয়ী হলে ২০২৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী