রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৫:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৬:১৬

রাশিয়ার কাছ থেকে ছয়টি সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান কিনছে মিয়ানমার। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ। খবরে বলা হয়েছে, স্থল ও নৌবাহিনীর ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনারও আগ্রহ দেখিয়েছে মিয়ানমার।

রাশিয়ার নির্মিত সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান

বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু। রবিবার তিনি দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, ওই সাক্ষাতে রাখাইন ইস্যুতে মিয়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ান মন্ত্রী।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর শুরু হওয়া ওই অভিযানের কারণে এ পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে। বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। তবে সামরিক বাহিনী প্রভাবিত মিয়ানমার সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখে রাশিয়া। বিশ্লেষকদের ধারণা রাশিয়ার অস্ত্রের অন্যতম বড় ক্রেতা মিয়ানমার। এছাড়া দুই দেশের বাণিজ্য সম্পর্কও ওই সমর্থনে ভূমিকা রাখে।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম