পারমাণবিক বোমা বহনে সক্ষম ১০টি সুপারসনিক বিমান কিনবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২৩:২৬

পারমাণবিক বোমা বহনে সক্ষম দশটি উচ্চ প্রযুক্তির সুপারসনিক বিমান কেনার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়াতেই এসব বিমান কেনা হবে।

টুপোলেভ টিউ-১৬ এম যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়েছে, রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান টুপোলেভ ২০২৭ সালের মধ্যে এসব বিমান সরবরাহ করবে। এরপর তা রুশ বিমানবাহিনীকে দেওয়া হবে।

ইউরোপের সামরিক জোট ন্যাটোর কাছে ব্ল্যাকজ্যাক নামে পরিচিত এই টুপোলেভ টিইউ-১৬ এম বোমারু বিমানটির সর্বাধুনিক সংস্করণ কিনতে রাশিয়ার খরচ পড়বে ১৫ বিলিয়ন রুবল (রাশিয়ার মুদ্রা)।

বৃহস্পতিবার এসব বিমানের পরীক্ষামুলক উড্ডয়ন দেখেন পুতিন। সেখানে তিনি বলেন, নিজেদের রক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

খবরে বলা হয়েছে, বিশালাকারের এই বিমান পিছনের দিকে ডানা মেলতে সক্ষম। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগের আধুনিকায়িত এই বিমানটি পারমাণবিক যুদ্ধে ব্যবহার উপযোগী। টিইউ-১৬০এম বিমানটি ১২টি ক্রুজ মিসাইল বা ১২ টি স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কোনও ধরণের জ্বালানি সংগ্রহ ছাড়া এটি একটানা সাড়ে সাতহাজার মাইল উড়তে পারে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান