সিরিয়ায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্থনৈতিক সম্পদ দখল: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই নয়, অর্থনৈতিক সম্পদ দখল করা। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে। রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্থনৈতিক সম্পদ দখল: রাশিয়া

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সিরীয় জঙ্গিদের উপর মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার বিষয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেনি।

বুধবার আসাদপন্থী সেনাদের ওপর হামলার খবর স্বীকার করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ও দেশটির সমর্থিত সিরীয় বিদ্রোহীদের এক রাতের হামলায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী শতাধিক সেনা নিহত হয়েছেন জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।  নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতের এই সংখ্যা প্রমাণ করে হামলাটি অনেক বড় ছিল। প্রায় ৫০০ বিরোধী সেনা আর্টিলারি, ট্যাংক, একাধিক রকেট লঞ্চার ও মর্টার নিয়ে এই হামলা চালায়।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে যুক্তরাষ্ট্র বা মার্কিন সমর্থিত জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দ্য সিরিয়ান আর্মি নামের সেনাদের সমর্থন দিচ্ছে ইরানি মিলিশিয়া ও রুশ বাহিনী।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম