রাশিয়ায় অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন, আহত ১৮

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৭

রাশিয়ার সোচি শহরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

রাশিয়ায় অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন, আহত ১৮

খবরে বলা হয়েছে, উটায়ের এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের ফ্লাইট ইউটি৫৭৯ মস্কো থেকে সোচিতে আসছিল। এতে ১৬৪ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিমানবন্দরের বেস্টনিতে গিয়ে বিধ্বস্ত হয় এবং নদীর তীরে কাত হয়ে পড়ে আছে।

কর্মকর্তারা জানান, আহতদের অনেকেই দগ্ধ হয়েছেন। কয়েকজন কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে তিনজন।

সোচি বিমানবন্দরের এক মুখপাত্র জানান, উদ্ধার অভিযানের সময় বিমানবন্দরের এককর্মীর হৃৎযন্ত্র বিকল হয়ে পড়ে।

রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিমানটি দমকা হাওয়া ও ভারি বৃষ্টির মধ্যে শনিবার সকালে অবতরণের চেষ্টা করছিল। অবতরণের সময় বিমানটির আন্ডারক্যারিজ ও একটি পাখা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে। তখন বিমানটির বামপাশের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

২০১৫ সালের পর রাশিয়ায় বড় ধরনের বিমান দুর্ঘটনার মধ্যে তৃতীয় এটি। এর আগে এবছর ফেব্রুয়ারিতে মস্কোর একটি বিমানবন্দরের বিমান দুর্ঘটনায় পড়ে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম