বেলারুশে প্রয়োজনে পুলিশ পাঠাবেন পুতিন

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ০৯:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৯:২৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে হস্তক্ষেপের জন্য বেলারুশে তাদের পাঠানো হবে। তবে সেই অবস্থা এখনও আসেনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বেলারুশে প্রয়োজনে পুলিশ পাঠাবেন পুতিন

পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে একটি রিজার্ভ পুলিশবাহিনী গড়ে তুলতে বলেছেন এবং আমি তা গড়ে তুলেছি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আরও একমত হয়েছি যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না।

৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর পুনর্নিবাচিত হওয়ার পর বেলারুশে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানীতে পৃথকভাবে বিবিসি এক টিম সদস্যসহ অন্তত ১৩ সাংবাদিককে আটক রাখা হয়েছে।

পুতিন জানান, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার বাধ্যবাধকতা রয়েছে দুই দেশের ঘনিষ্ট সম্পর্কের কারণে। এছাড়া দুটি দেশের সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, বেলারুশের পরিস্থিতি আরও অবনতি না হলে রিজার্ভ বাহিনী হস্তক্ষেপ করবে না। সামগ্রিকভাবে পরিস্থিতি এখন স্থিতিশীলতা দিকে যাচ্ছে।

পোল্যান্ডের প্রধানন্ত্রী ম্যাটিউসজ মোরাওয়েইকি বলেছেন, পুতিন বেলারুশের নিয়ন্ত্রণ নেওয়ার ধারণা তুলে ধরেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঢেকে আড়াল করতে। অবিলম্বে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।

বেশ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্রকে নিয়ে গঠিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশ রাশিয়া ও বেলারুশ। ১৯৯৬ সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় উভয় দেশের নাগরিক কাজ ও মুক্তভাবে বসবাসের অধিকার ভোগ করে আসছে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’