ভারতসহ কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুললো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৮:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:৪৮
image

ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতার থেকে রাশিয়া ভ্রমণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার দিল্লির রুশ দূতাবাসের তরফে জানানো হয়েছে, সোমবার রুশ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এসব দেশের ভ্রমণকারীরা এখন থেকে বিনা বাধায় রাশিয়া ভ্রমণ করতে পারবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ১৬ মার্চ ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে আসায় এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো।

দিল্লির রুশ দূতাবাসের এক টুইটার পোস্টে জানানো হয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত রুশ সরকারের আদেশে সোমবার স্বাক্ষর করেছেন চেয়ারম্যান মিখাইল মিশুস্তিন। রুশ সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব দেশের নাগরিক এবং আবাসিকতার অনুমোদন থাকা ব্যক্তিরা বিমান চেকপয়েন্টের ভিতর দিয়ে রাশিয়া প্রবেশ করতে পারবে। একই সঙ্গে রুশ নাগরিকেরাও এসব দেশ ভ্রমণের সুযোগ পাবে।  

উল্লেখ্য, সোমবার পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭ লাখ ৩৮ হাজার ৬৯০ জন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক