আদালতে নাভালনির শুনানির আগে সমর্থকদের ধরপাকড়

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৮
image

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির কারাবন্দির মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আদালতে মঙ্গলবার শুনানির কথা রয়েছে। এর আগে আদালতের বাইরে সমবেত হতে শুরু করেছে তার সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, আদালতের বাইরে থেকে নাভালনির সমর্থকদের আটক শুরু করেছে রাশিয়ার পুলিশ।

কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। তীব্র ঠাণ্ডা আর গ্রেফতারের হুমকি মাথায় নিয়েই গত রবিবার রাজপথে নামে তার হাজার হাজার সমর্থক। এদিন দেশটির বিভিন্ন শহর থেকে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার নাভালনির মামলার শুনানি যে আদালতে হওয়ার কথা তার বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখান থেকে অন্তত ২০ জন নাভালনি সমর্থককে আটক করা হয়েছে।

উল্লেখ্য, নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। তার মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম